
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ধনবাড়ী উপজেলাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ নাজিম উদ্দীন মাস্টার
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধনবাড়ী উপজেলার কৃষক সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ নাজিম উদ্দীন মাস্টার সভাপতি বলিভদ্র ইউনিয়ন বিএনপি ও সভাপতি, বিআরডিবি ধনবাড়ী উপজেলা।
তার শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তির বার্তা বয়ে আনে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্রতা মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদীদলের দুঃসময়ে তিনি একজন ত্যাগী নেতা হিসেবে দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।জানা যায়,১২ ফেব্রয়ারী ২০২৬ এর জাতীয় সংসদ নির্বাচন সহ দলীয় কার্যক্রমে তিনি বলিষ্ঠ ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের সংকটময় সময় অতিক্রম করে দেশ আজ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে।
এই পরিবর্তনের ধারাবাহিকতায় একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সংঙ্গে আরোও জানা যায় যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ দরদী তারেক রহমান এবং টাঙ্গাইল ১ আসনের এমপি এবং মাননীয় মন্ত্রী জননেতা স্বপন ফকিরের প্রতিটি আদেশ এবং নির্দেশ তিনি শত ভাগ বাস্তবায়নের চেষ্টা করেন।
একই সঙ্গে তিনি সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। ঈদ মোবারক।