
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৫৪নং ওয়ার্ডসহ দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মোঃ সিদ্দিক সরকার
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫৪ নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিনিয়র সহসভাপতি ৫৪ নং ওয়ার্ড বিএনপি। মোঃ সিদ্দিক সরকার তার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তির বার্তা বয়ে আনে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্রতা মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)-এর দুঃসময়ে তিনি একজন ত্যাগী নেতা হিসেবে দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের সংকটময় সময় অতিক্রম করে দেশ আজ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে।
এই পরিবর্তনের ধারাবাহিকতায় একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। ঈদ মোবারক