1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

গোবিন্দশ্রীতে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়া আটক

মোঃ রাসেল আহমেদ, ক্রাইম রিপোর্টার, নেত্রকোনাঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

গোবিন্দশ্রীতে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়া আটক

মোঃ রাসেল আহমেদ, ক্রাইম রিপোর্টার, নেত্রকোনাঃ

নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার গোবিন্দশ্রী পশ্চিমপাড়া (সুজন বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার এসআই (নিঃ) ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী মোঃ রুয়েল মিয়া (৪০), পিতা-মৃত আব্দুল হাই, গ্রাম-গোবিন্দশ্রী পশ্চিমপাড়া (সুজন বাজার), ইউপি-৪নং গোবিন্দশ্রী, থানা-মদন, জেলা-নেত্রকোনা এর বসতঘর তল্লাশি করে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

মদন থানার এসআই (নিঃ) ফয়সাল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মদন থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হাসনাত জামান বলেন, “মদন থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই এলাকার সর্বস্তরের জনগণ মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করুক। যে কোনো মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ একা সফল হতে পারে না, এজন্য সচেতন জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “মদন থানা পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই এ ধরনের অভিযান নিয়মিত চালানো হোক, যাতে আমাদের এলাকার তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পায়।”
মদন থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর