1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলায় পরিবার পরিকল্পনা কারী গ্রেপ্তার

মোঃ ইলিয়াছ খান, সালথা :(ফরিদপুর))প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলায় পরিবার পরিকল্পনা কারী গ্রেপ্তার

মোঃ ইলিয়াছ খানসালথা( ফরিদপুর ) প্রতিনিধি :

ফরিদপুরের সালথায় আলোচিত লিচু বাগান মালিক আজিজুল মোল্লা হত্যা মামলায় স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রাজু মুন্সি (৩৫) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। রবিবার (২৪ মে) গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ (২৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রাজু মুন্সি উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংলারাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে। তিনি সোনাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, আজিজুল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরোও জানান, নিহত আজিজুল মোল্লা হত্যা মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান” রাজু মুন্সির গ্রেপ্তারের বিষয়টি আমরা জেনেছি। থানার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো হবে।

হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে থাকলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে” স্থানীয় সূত্রে ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ও লিচু বাগান মালিক আজিজুল মোল্লার বাগানে নির্মিত টং ঘরে দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক মাদক সেবন করতেন। অভিযোগ রয়েছে, তার বাগান থেকে লিচু ও চুরি করতেন। গত ১৩ মে বিকালে আজিজুলের ছেলে আকরাম মোল্লা তাদের বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে।

পরে সন্ধ্যায় বিষয়টি নিয়ে ফুলবাড়িয়া বাজারে কথা বলতে গেলে আজিজুল মোল্লার সঙ্গে অভিযুক্তদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাঁর ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ ফজলুল হক মোল্লা বাদী হয়ে ১৫ মে সালথা থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সিকে ও আসামি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর