
সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
রাসেল মন্ডল সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার বিকেলে চর রৌহা দক্ষিণপাড়া ফকির বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চর রৌহা দক্ষিণ পাড়া গ্রামবাসীর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
চর রৌহা দক্ষিণপাড়া গ্রামবাসীর সূত্রে গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর- ৪
সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী , জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের পক্ষে নারী ভোটারদের উদ্বুদ্ধ করতে তার সহধর্মিনী প্রধান অতিথি মেহেরজান আরা রূপা তালুকদার ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বেলাল হোসেন ফকির। এতে আরো বক্তব্য দেন সাতপোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই তালুকদার, সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আল-আমিন ফকির, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, ১ নং সাতপোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ফকির, জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফকির মাহমুদ মনজুরুল প্রমুখ।